1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে সেনাবাহিনীর সহযোগিতায় আটক-১৫ - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি সিলেটে জন্মদিন উদযাপন করলেন তৌসিফ, সঙ্গী ছিলেন সাফা ও টয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গায় পদ হারালেন ছাত্রদল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বে শফিকুল ও জাহাঙ্গীর তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান সাদিক খান রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে

কুড়িগ্রামে সেনাবাহিনীর সহযোগিতায় আটক-১৫

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ২:০২ পিএম
শেয়ার করুন

ডেভিল হান্ট কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অপারেশ চালিয়ে আওয়ামী লীগের আরও ১৫ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ।
আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিষয়টি নিশ্চিত করে
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেনাবাহিনীর সহযোগিতায় জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুড়িগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শ্রী বদল কুমার সরকার।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুরাদ হোসেন (৩৫), ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সুল চন্দ্র ভদ্র (৬০), নাওডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শ্রী লাল বাবু (৪০), শিমুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা (২৫), যুবলীগের সদস্য বুলবুল আহম্মেদ (৩৩) উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বিনোদ চন্দ্র রায় (৫৫), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মজিদ (৩৬), বামনডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সম্রাট (৩৪), চিলমারী উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম ওরফে আনেছ (৫৫), রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম (২১), বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (৪২), এবং ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান সরকার, জয়মনিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ।
আজ বুধবার কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ।
পুলিশ সুপার মাহফুজুর রহমান আরো জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে জেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে ।

এই বিভাগের আরো খবর