1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি বাস সার্ভিস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৭:৩০টায় কান্দিরপাড়–টমচমব্রীজ –পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে একটি এবং রাত ৮:০০টায় কান্দিরপাড়–পুলিশ লাইন–কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ (১৩ এপ্রিল) থেকে রাত সাড়ে ৭টায় ও ৮টায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।’

এই বিভাগের আরো খবর