1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০ - আজকের কাগজ
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কার্গো ভিলেজে ফের আগুন, শর্টসার্কিট নাকি পরিকল্পিত! নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ রপ্তানি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল, হলেন বিসিবি সভাপতি ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোকারম গ্রেফতার কুড়িগ্রামের কালজানি গ্রাসে শতাধিক বসতভিটা বিলীন দু’বেলা খাবারও জোটে না, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ হাফেজ উদ্দিনের ধর্মপাশায় পূর্ব শর্ত্রূতার কারণে ১ জনকে পিঠিয়ে হত্যা রুয়েট থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে: সালমা পেলেন ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা মধু পেট্রোল পাম্প এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিলটি বের করা হয়।
মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। দুপুরে পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।মিছিলের পরপরই মহাসড়ক থেকে ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মিছিলের পরপরই অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এই বিভাগের আরো খবর