1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০০ পিএম
শেয়ার করুন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৮২ জনে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৭৪৫ জন।

গত ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *