1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে থানার পাশেই ছিনতাইকারীর দৌরাত্ম্যে খুন হল চা বিক্রেতা - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক! অবশেষে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠালো আদালত

চট্টগ্রামে থানার পাশেই ছিনতাইকারীর দৌরাত্ম্যে খুন হল চা বিক্রেতা

রাজু চৌধুরী, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৪:৩৬ পিএম
শেয়ার করুন

নগরের কোতোয়ালী থানা থেকে মাত্র ২০০ গজ দূরে জেলা পরিষদ ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. ইসমাইল (৩৫) নামের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা।

ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটেছে। জানা গেছে, রাতে বাসায় ফেরার পথে খুন হন তিনি। এইদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ইসমাইলকে হারিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে দিশেহারা তাঁর স্ত্রী নাহিদা সুলতানা।

লক্ষ্মীপুরের বাসিন্দা ইসমাইল পরিবার নিয়ে ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুই সন্তানের মধ্যে ছেলে তায়িফের বয়স ৯ বছর, মেয়ে তায়িফার বয়স তিন। স্বামী হারিয়ে বাকরুদ্ধ নাহিদা বলেন, “অসুস্থ হয়ে মারা গেলে মনকে বোঝাতে পারতাম কিন্তু থানার পাশে কীভাবে মানুষ খুন হল। লাশ দেখে দুই সন্তান বারবার জিজ্ঞেস করছে তাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ইসমাইল নিয়মিত লালদীঘির পাড় ও পুরোনো গির্জা এলাকায় চা বিক্রি করতেন। সেদিন রাত আড়াইটার দিকে সাইকেলে ফিরিঙ্গিবাজারের দিকে ফেরার পথে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলটি জেলা পরিষদ ভবনের বিপরীতে, পুলিশের নতুন সদর দপ্তর নির্মাণাধীন ভবনের পাশেই। তবুও এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পরিবারের সবার প্রশ্ন, পরিবার কীভাবে চলবে?কে দায়িত্ব নেবে? হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর