1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ৬:৩৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বেংগুরা এলাকায় এ অভিযান চালানো হয়। তাদের গ্রেপ্তারের পরে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে বিদেশি শটগান ও পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

সেনাসদস্যরা জানান, অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় তারা পালাতে পারেননি। এ সময় একটি বিদেশি পিস্তল ও কিছু গোলাবারুদ জব্দ করা হয়।
পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিলেন। এসব স্থানের মধ্যে ছিল পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়ের নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির স্তূপ। পরে এসব স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা অতীতেও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি নিজেরা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করতেন।

অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ জব্দ করা মালামালের তালিকা তৈরি করে গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *