1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে: হাসনাত আবদুল্লাহ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে: হাসনাত আবদুল্লাহ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৯ পিএম
শেয়ার করুন

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি।
বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমি ভোট চাইতে আসি নাই। ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে। সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি।
তিনি আরও বলেন, আমি পরিবর্তনের শ্লোগান নিয়ে এসেছি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে। এর আগে মঙ্গলবার উপজেলার ভানী এবং সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন অংশে গনসংযোগ এবং পদযাত্রায় বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি। তার এসব বক্তব্য সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে।
এ সময় স্থানীয় এনসিপি নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর