1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর বাজেটে বরাদ্দ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার

চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর বাজেটে বরাদ্দ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন

পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু ২০২৬-২৭ বাজেটে বরাদ্দের জোর দাবি জানিয়ে, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাস্তবায়ন পরিষদের মানববন্ধনে বক্তারা।

২০ জুন (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেএক মানববন্ধন অনুষ্ঠিত হয়। একটি আধুনিক “ওয়াই টাইপ সেতু” নির্মাণের দাবিতে অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজ করতে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে “চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকেই সোচ্চার হতে হবে। সরকার যারাই গঠন করে তারা ক্ষমতাসীন হওয়ার পর ক্ষমতারভারে অন্ধ হয়ে পড়ে। তাই জনগণকেই তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হয়। দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পয়েন্টে চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর অবস্থান। সরকার আনোয়ারাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও জনগণের যাতায়াতে মহানগর এবং প্রত্যেক থানার সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করা হয়নি। এ সেতুকে কেন্দ্র করে অনেক শিল্পকারখানা ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা করা যাবে। “চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর আহ্বায়ক রাজনীতিবিদ এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সদস্যসচিব এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, এড. মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যুগ্ম সদস্যসচিব লেখক ও গবেষক এ কে এম আবু ইউসুফ, এ কে এম হেদায়েতুল ইসলাম হেমায়েত, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, হারুণ আল রশিদ রানা, আব্দুল কাদের সিকদার, আসিফ সিকদার, আনোয়ারা পূজা উদযাপন পরিদের আহ্বায়ক সাগর মিত্র, সদস্যসচিব প্রদীপ ধর, সমাজসেবক যীশু দাশ, এ্যাড ভিশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাসুদ রানা, আনোয়ারা উপজেলা জিয়া মঞ্চ-এর সভাপতি মোহাম্মদ শিবলী নোমানী, পরিষদের প্রচার সম্পাদক লেখক মহিউদ্দিন কাদের, দপ্তর সম্পাদক আলহাজ¦ নওশা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা লিটন চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, আমরা বর্তমান জনবান্ধব সরকারের কর্মী হিসেবে জনগণের দোর গোড়ায় গিয়ে এই সেতু করবো বলে আশ্বাস দিয়ে ভোট চেয়েছি। পটিয়া, আনোয়ারা, চন্দনাইশের জনগণ ভোট দিয়ে ৩ জন সাংসদ নির্বাচিত করেছেন। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই নিরীখে এই সেতু বাস্তবায়ন অতীব গুরুত্বপূর্ণ। সেতুটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় ৩ এমপিকে ইতোমধ্যে স্মারকলিপি ও আবেদন দেওয়া হয়েছে। সেতুটি পূর্ব থেকেও সরকারি জরীপ, সয়েল টেস্ট, প্রশাসনিক কাজ করা হয়েছে। বর্তমানে উক্ত কাজ স্থবির হয়ে অগ্রগতি নেই বললেই চলে। এমতাবস্থায় গণমানুষের দুঃখ লাঘবে আমরা এই অর্থবছরে বাজেটে অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, ঢাকা প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে আমরণ অনশনের কর্মসূচি পালন করতে বাধ্য হবো। বিশেষ অথিতির বক্তব্যে এম. মনজুর উদ্দীন চৌধুরী বলেন, আমরা জনগণের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় এড়িয়ে চলতে পারি না। রাষ্ট্রকে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়টি জোর দিয়ে অনুধাবন করা দরকার। আমরা দল, মত, নির্বিশেষে এই সেতুর বাস্তবায়ন চাই।

এই বিভাগের আরো খবর