1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চিরকুটে "আমি খুব করে বাচঁতে চেয়েছি বিশ্বাস করো তোমরা" লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

চিরকুটে “আমি খুব করে বাচঁতে চেয়েছি বিশ্বাস করো তোমরা” লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৯:১৮ পিএম
শেয়ার করুন

চিরকুটে “আমি খুব করে বাচঁতে চেয়েছি বিশ্বাস করো তোমরা” লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা।

বুধবার ( ১২ নভেম্বর) সকাল ৬ টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুরস্থ ইসলাম টাওয়ার আবাসিক ভবনের ৭ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় তার রুমে দুইটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম করা না হয়। আব্বু-আম্মু ধ্রুবতাঁরা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।

অন্য একটি চিরকুটে লেখা ছিল ”আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সাথে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমাকে..”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে যাই। তবে মৃত্যুর কোনো সঠিক কারন আমরা জানতে পারিনি। এছাড়াও পুলিশও আমাদের কোনো কিছু জানাতে পারেনি। হয়তো কিছু পরে আমরা জানতে পারবো।

মতিহার থানার ওসি আব্দুল মালিক বলেন, আমরা সকালে সেই মেয়ের লাশ উদ্ধার করেছি। ওড়না পেচানো অবস্থায় ছিল। এই ঘটনা নিয়ে তার বাবা একটি মামলা করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *