1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত ও খেলাফত মজলিসের মতবিনিময় সভা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত ও খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষে কাজ করার লক্ষ্যে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

বুধবার(৩১ ডিসেম্বর)খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালালের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মাওলানা ইব্রাহিম,সাবেক আমীর আবু বক্কর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান,সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ওলামা পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক মাওলানা মাসুদ, সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, উপজেলা উত্তরের সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মহিবুল্লাহ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী দলগুলো একজোট হয়ে কাজ করছে এটা দেশের জন্য ভালো লক্ষণ। মানুষ দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ চায়। ইসলামী জোটগুলো বিজয়ী হলে মানুষের সেই আশা পূরণ হবে। চৌদ্দগ্রামে ইসলামী জোটের একমাত্র প্রার্থী ডাঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জামায়াত ও খেলাফত মজলিস। নির্বাচনে জাতীয় নেতা ডাঃ তাহেরকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *