1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিন জন নিহত - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ট্রাম্পকে হত্যায় ‘ইরানের ষড়যন্ত্রের খবর’ ইসরায়েল ছড়িয়েছে, সন্দেহ তুরস্কের মামলার শুনানির আগে খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিন জন নিহত শেরপুর পাসপোর্ট অফিসের এডি গভীর রাতে নারীসহ আটক পরিবারের একমাত্র সন্তানকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে দিশেহারা রিফাতের মা-বাবা আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর দুই সন্তানকে হত্যার পর হাওরে ফেলে দেন বাবা, পুলিশের কাছে স্বীকারোক্তি চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিন জন নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৬:৪৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে, নিহতরা হলেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) এবং গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে বাড়ির উঠানে তারে কম্বল শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিলকিছ আক্তার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সামছুল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে, মঙ্গলবার রাতে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত হন আল জাবির অভি। পরে বাড়িতে গিয়ে শুয়ে পড়েন তিনি। অসুস্থতা বোধ করলে স্বজনদের বিষয়টি জানান। পরে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, ‘বিলকিছ আক্তার ও সামছুল হককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আর সাপের কামড়ে আহত আল জাবির অভিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যুর খবর জানতে পেরেছি।

এই বিভাগের আরো খবর