1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যে নেতৃবৃন্দের ইউএনও ও ওসি’র সাথে পৃথক মতবিনিময় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চঃ

চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যে নেতৃবৃন্দের ইউএনও ও ওসি’র সাথে পৃথক মতবিনিময়

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১০ পিএম
শেয়ার করুন

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ ইউএনও শাহাদাৎ হোসেন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনের সাথে পৃথক মতবিনিময় করেছেন।
বুধবার মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা মোস্তফা, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ ১১ দলের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত মজলিস ও এনসিপির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রামের ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায়, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমাচ্ছে না। দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার প্রতিটি ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিচ্ছে। সরকারের এ হীন কর্মকান্ডে দিন দিন দেশের জনগণ ফুঁসে উঠেছে। আমরা জনগণের পক্ষ থেকে লংমার্চের মাধ্যমে সরকারকে সব দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। লংমার্চ উপলক্ষে উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে জনদাবীর পক্ষে রাজপথে অবস্থান ও চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ পালন কালে চৌদ্দগ্রামে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা ডা. সসৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় এবং স্থানীয় ১১ দলের নেতারা উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরো খবর