1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহতের ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহতের ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার আসামি হারুনুর রশিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত আবু বকর ছিদ্দিক জামালের বড় ছেলে শিহাব উদ্দিন, মেঝো ছেলে ফয়সাল উদ্দিন, ভাগিনা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মো. সুজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীর দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।

জানা গেছে, গেল ৩০ ডিসেম্বর ২০২৫ সকালে জমি নিয়ে বিরোধের জেরে আবু বকর ছিদ্দিককে তার বসতঘরের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি হারুনুর রশিদ পলাতক ছিলেন। ঘটনার ১২ দিন পর প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, আবু বকর ছিদ্দিক ও তার ছোট ভাই হারুনুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও ধানক্ষেত চাষ নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির গেটের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে হারুনুর রশিদ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বকর ছিদ্দিককে গুরুতর জখম করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *