1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জনকল্যাণে প্রকল্প গ্রহণের নির্দেশ শেখ হাসিনা - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

জনকল্যাণে প্রকল্প গ্রহণের নির্দেশ শেখ হাসিনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ ১২:৫২ পিএম
শেয়ার করুন

দেশবাসীর উপকারে আসে এমন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলোপ্রসু ও মানুষের উপকারে আসে কিনা সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে’।

আজ রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে গোপালগঞ্জের (স্থানীয়) সরকারি  কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোন প্রকল্প যখন আপনারা গ্রহণ করবেন তখন মাথায় রাখবেন এই প্রকল্পটা বাস্তবায়ন হলে রেজাল্ট কী আসবে।

সেখানে কত টাকা ব্যয় হবে। মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে। সেসব বিষয় যাচাই বাছাই করে প্রকল্প গ্রহণ করতে হবে’।

শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে।তবে তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব’।

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে। উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নের কাজ করে যাওয়ার আহবান জানান শেখ হাসিনা।

এ সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফাসহ জেলার সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর