1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে?

জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ এএম
শেয়ার করুন

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসি-এর ধারাবাহিক সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান সংস্কারসহ ব্যবসায়িক নীতিমালা সহজীকরণের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসি-এর একটি নিজস্ব কার্যালয় খোলার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। জেবিআইসি গভর্নর এই প্রস্তাবটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। জেবিআইসি-এর গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাতকারে উপস্থিত ছিলেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

এই বিভাগের আরো খবর