1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ

জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৮:২১ এএম
শেয়ার করুন

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছিল।

গত ২৬ অক্টোবর চার দিনের সফরে প্রধানমন্ত্রী জাপান যান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শীর্ষ পর্যায়ের এই আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী জাপানের শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

সফরটিতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনা এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে। এছাড়া সফরের একটি অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। দ্বিপক্ষীয় বৈঠক, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তার এবারের জাপান সফর সমাপ্ত হলো।

এই বিভাগের আরো খবর