1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জিনজিরাম সেতুর দাবিতে রৌমারীতে মানববন্ধন - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

জিনজিরাম সেতুর দাবিতে রৌমারীতে মানববন্ধন

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬ ১০:২৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিনজিরাম নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড়ের পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। এতে চান্দার চর, ফুলবাড়ি, গোয়ালগ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জিনজিরাম নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে। বর্ষা মৌসুমে নৌকা এবং শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, এ অঞ্চলে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এবং প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। সেতু না থাকায় জরুরি চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, সেতুর অভাবে এই জনপদ দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে এলাকার শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আসবে।

রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জিনজিরাম নদীর ওপর দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *