1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চব্বিশের গনঅভ্যুত্থানে হামলাকারী এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের গনঅভ্যুত্থানে হামলাকারী এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬ ১০:২০ পিএম
শেয়ার করুন

চব্বিশের জুলাই -গণঅভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত বরিশাল মেট্রোজোনের অতিরিক্ত পুলিশ সুপার(এডিসি) রিয়াজ হোসেনের (পিপিএম) বিরুদ্ধে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
‎‎শনিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের(৩ নং গেইট) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা এডিসি রিয়াজ সহ চব্বিশের গনঅভ্যুত্থান চলাকালীন সকল হামলাকারীদের শাস্তির দাবি করেন।
‎‎উক্ত মানববন্ধনে এক বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,”এডিসি রিয়াজ হোসেন জুলাই আগস্ট আন্দোলনে হামলার সাথে জড়িত।তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছি।অতিদ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই অভিযুক্ত এডিসিকে বদলি করুন।”

‎মানববন্ধন শেষে সাধারন শিক্ষার্থীরা বরিশাল রেঞ্জের ডিআইজি অফিসে তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি প্রদান করেন।উক্ত স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।সাধারণ শিক্ষার্থীরা এসময় বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন।স্মারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত উপ মহাপরিচালক ড.মো: সাইফুল্লাহ বিন আনোয়ার।

এই বিভাগের আরো খবর