1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও দোয়া - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

‎জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও দোয়া

ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৮:০১ পিএম
শেয়ার করুন

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সুস্থতা কামনা করে দোয়া করেছেন শিক্ষার্থীরা।‎

‎শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আয়েজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সন্ধ্যা ৬টায় শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে দোয়া করেন শিক্ষার্থীরা। দোয়া শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গেট দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান। এবং সমগ্র দেশের আইনশৃঙ্খলবাহিনীকে অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে দমনে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।‎

‎ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজের পর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।‎

‎বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, এক হাদী হসপিটালে লক্ষ হাদী বাহিরে, ভারতীয় আগ্রাসন ভেঙ্গে দেও গুড়িয়ে দেও, গোলামী না আজাদী আজাদী-আজাদী, দিল্লি না ঢাকা ঢাকা-ঢাকা প্রভৃতি স্লোগান দেন।‎

‎বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ববি শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ” জুলাইয়ের কন্ঠস্বর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রাজপথের সহযোদ্ধা ওসমান হাদীকে টার্গেট কিলিংয়ের যে চেষ্টা তা আমরা কঠোর ভাবে প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশ পন্থি সকলে মিলে আমরা এই টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্রে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ইন্টেরিমকে এর জন্য কঠোর জবাব দিতে হবে।”‎

‎ছাত্রদলের ববি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর বলেন, ৫ আগস্টের পরে আমরা সব দল-মত নির্বিশেষে একহয়ে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি সেটাকে প্রতিহত করতে ভারতীয় ইন্ধনে একটা গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।‎

‎ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন – “৫৬ হাজার বর্গ মাইলের শ্রেষ্ঠ কমান্ডার ওসমান হাদিকে হত্যার এই অপচেষ্টার আমরা দাঁত ভাঙ্গা জবাব দিবো। বাংলাদেশে কোনো আধিপত্যবাদ আর চলবে না। পাশের দেশকে আমরা হুশিয়ার করে দিচ্ছি, প্রশাসনের সাথে আতাত করে জুলাই উত্তর বাংলাদেশে অস্থিরতা চালানোর অপচেষ্টা করলে আমরা জুলাই যোদ্ধারা তা মেনে নিবো না।”‎

‎ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, “বাঙ্গালী জাতী তিতুমীর, হাজি শরিয়তুল্লাহ ও ওসমান হাদির উত্তরসূরী। এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কন্ঠস্বরকে দমানো যাবে না, আমাদের মধ্যে থেকেই অসংখ্য হাদির জন্ম হবে।”‎

‎উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুপুরে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *