1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জেলি, সয়াবিন তেল ও সোডা দিয়ে তৈরি হতো ভেজাল দুধ! - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

জেলি, সয়াবিন তেল ও সোডা দিয়ে তৈরি হতো ভেজাল দুধ!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

যশোরে ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তারা আটক হন। জেলি, সয়াবিন তেল আর সোডা মিশিয়ে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ চক্রটিকে আটক করা হয়।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কেশবপুরের পাথরঘাটা গ্রামে একটি চক্র ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর ভোক্তা অধিকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। দুপুরে (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা ও ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব ক্ষতিকর উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

এ সময় যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা দুধের নামে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।

এই বিভাগের আরো খবর