1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টিসিজেএ-ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড ২৫-এর বিচারিক কার্যক্রম শুরু - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

টিসিজেএ-ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড ২৫-এর বিচারিক কার্যক্রম শুরু

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৫:২০ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্রসাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত নিয়মিত দ্বি-বার্ষিক উদ্যোগ “লেন্সের ভেতর সত্য, প্রতিবেদনে দায়িত্ব” শীর্ষক টিসিজেএ- ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড–২০২৫–এর বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার সন্ধ্যায় নগরীর জামাল খান এলাকার মোমিন রোডের একটি হলরুমে জুরিবোর্ডের প্রথম বিচারের পর্ব অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রওশন সোমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্যামেরা অপারেটর ও ডিরেক্টর অব ফটোগ্রাফি সৌমেন গুহ।

বিচারিক কার্যক্রমের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী, অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য দীপংকর দাশ, সুমন গোস্বামী ও রবিউল হোসেন।

অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর জানান, এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিবেদক ও নির্মাতারা জমা দেওয়া কাজের ভিত্তিতেই বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়িত হবেন। ইস্পাহানি মির্জাপুর চা এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *