1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৫০০ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার স্বামী প্রবাসে, পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা! সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য ২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০ সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার, একাধিক বিল উত্থাপনের সম্ভাবনা

টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ২:১৩ পিএম
শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রবিবার সকালে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড প্রদান করবেন।
বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে সমাধি সৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেটে শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ অতিথিদের আগমনকে নির্বিঘ্ন করতে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর