1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বনানী থেকে গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বনানী থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৬ পিএম
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক ও বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পর আবু ইউসুফ মো. আবদুল্লাহকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আবু ইউসুফ মো. আবদুল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগেও মামলা রয়েছে। এর আগে ২০২২ সালের ১০ জানুয়ারি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

এই বিভাগের আরো খবর