
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে পূর্ব শর্ত্রূতার জের ধরে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। রোববার (৭জুন) সকাল সাড়ে ৬ ঘটিকায় পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে কারির বাজারে এই ঘটনাটি ঘটে। জানাযায়, সুনই গ্রামেন মঞ্জুরুল হকের ছেলে নাসিম মিয়া (৩৮) চা এর দোকানদার। তিনি দোকানে যাচ্ছিলেন এমন সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন লোক এসে নাসিমকে আঘাত করে। নাসিমের আত্নচিৎকারে আস পাশের লোকজন সহ নিহতের বড় ভাই আল আমিন ছুটে আসায় দূর্বৃত্তরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় ।নিহতের বড় ভাই ও তার আত্মীয় স্বজনরা আহত
নাসিমকে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্মরত চিকিৎসক ডা: মোঃ আবু রায়হান সজীব বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মুত্যু হয়েছে বলে জানা যায় । খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত নাসিমের বড় ভাই আল আমিন বলেন,অলি, ডালি, আনু, সফু, মোশারফ দীর্ঘদিন ধরে আমার চাচাত বোনের ছবি নিয়ে আমাদের ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এতে আমার ভাই নাসিম প্রতিবাদ করায় ৭ জুন রবিবার সকাল সাড়ে ৬ টায় দূর্বৃত্তরা একত্রিত হয়ে পিছিয়ে হত্যা করে।
এব্যাপারে অভিযুক্ত অলির সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, নাসিমের মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানিনা। এ ব্যাপারে আমাদের কোন সম্পৃক্ততা নেই।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, এব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।