1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ক্যাশলেস ক্যাম্পাস দাবির প্রায় দেড় বছর: রুয়েটে পেমেন্ট অটোমেশন বাস্তবায়নে ধীরগতি নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:২৫ পিএম
শেয়ার করুন

নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধন শেষে শহীদ স্মৃতি স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. বাবু, সাংগঠনিক সম্পাদক মো. বাদশা, যুবদল সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, সহসভাপতি মো. রেজাউল করিম, মো. তরিকুল ইসলাম ও মো. গনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বলেন, দলের সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য আত্মঘাতী হবে।

নেতাকর্মীরা দ্রুত প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, নওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করা হোক।

সূত্রে জানা যায়, ডা. ছালেক চৌধুরী ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে বিএনপির মনোনয়নে নওগাঁ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। তৃণমূল পর্যায়ে তিনি ত্যাগী ও সংগঠক নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

সম্প্রতি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় ভিন্নমত দেখা দিয়েছে। ডাঃ ছালেক চৌধুরীর সমর্থকরা প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সরব হয়ে উঠেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের আপত্তি অব্যাহত থাকলে নওগাঁ-১ আসনে বিএনপির সাংগঠনিক ঐক্যে টান পড়তে পারে। তবে স্থানীয় নেতাকর্মীদের মতে, ডাঃ ছালেক চৌধুরীর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে প্রার্থী করা হলে বিএনপি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *