1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় আম নামানো দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত, আটক-২ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নওগাঁয় আম নামানো দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত, আটক-২

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

নওগাঁর মান্দায় আম নামানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এঘটনায় প্রায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ হামলায় এক শিশুসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ৮ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়বুর রহমান ওই গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ হত্যাকান্ডে জরিত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে স্বাধীন (২১) ও সৈয়ব আলী (৬৫) নামে দুইজনকে আটক করেছে।
এ মামলায় আটককৃত ওই দু’জনসহ ইমরান হোসেন (৩২), সোজাত (২৫), হামিদুর ওরফে আপু (২৭), সুমন (২৪), মাজেদুর রহমান (২৫), সজিব হোসেন (২৫), কামরান (৩০), লুৎফুন্নাহার (৫৫) ও আমিনুর রহমানের (৪০) নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা আাসামী করা হয়েছে।
​স্থানীয়রা জানায়, ঘটনার প্রায় ৫ দিন আগে নিহত তৈয়বুর রহমানের ভাগ্নি মেহেরুনের সাথে প্রতিপক্ষের বাচ্চাদের আম নামানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।
​ওই বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র এবং লাঠি নিয়ে মেহেরুনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করাসহ মেহেরুন ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে। এসময় মেহেরুনের মামা তৈয়বুর রহমান তাদের বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাদের মারপিটে ঘটনাস্থলেই বৃদ্ধ তৈয়বুর রহমান নিহত হয়।
​এই হামলায় ভুক্তভোগী মেহেরুন, তার দুই ছেলে এবং সাত বছর বয়সী নাতি রিহান গুরুতর আহত হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এই বিভাগের আরো খবর