1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০২ পিএম
শেয়ার করুন

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো,ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ শাকিল (২০) এবং তহুরুল ইসলামের স্ত্রী মোছাঃ বেবী খাতুন (৩৩)। পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি জিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়।এসময় বাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা। এ ছাড়াও আটককৃদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও ব্যবসা নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এই বিভাগের আরো খবর