1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লেদা বাজারে অস্ত্রের চালান, তিন রোহিঙ্গা আটক - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

লেদা বাজারে অস্ত্রের চালান, তিন রোহিঙ্গা আটক

হেলাল উদ্দিন
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি জি-৩ রাইফেল, দেশীয় তৈরি দুটি বন্দুক, ৪২ রাউন্ড গুলি ও চার কেজি বিস্ফোরকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে অস্ত্র বহনে ব্যবহৃত একটি ইজিবাইক।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছানোর খবর পাওয়া যায়। এর ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনায় লেদা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহজনকভাবে একটি ইজিবাইকে তিন ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামান। পরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তায় ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হলে তাদের লেদা বিজিবি ফাঁড়িতে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গুলি, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ এবং তিনটি মোবাইল ফোন।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, নয়াপাড়া মৌচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর