1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে সভা অনুষ্ঠিত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্গন্ধে নাকাল রোগী-স্বজন

কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রতন ঘোষ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে তরিকুল ইসলাম টিটো, কটিয়াদী পৌরসভার বেথুইর, মহল্লার বাসিন্দা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাইফুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে গ্রেফতারকৃত মাহফুজ কটিয়াদী পৌরসভার, বাগরাইট মহল্লার, বাচ্চু মিয়ার ছেলে এবং কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি।
পুলিশের তথ্যে জানা যায় ২১শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা শহরে এক বিশেষ অভিযানে তারিকুল ইসলাম টিটু কে গ্রেপ্তার করে পুলিশ এবং ২০ সেপ্টেম্বর গভীর রাতে পৌর ছাত্রলীগের সভাপতি মাহফুজকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাহফুজের বিরুদ্ধে কটিয়াদী থানায় দুটি মামলা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, সরকার বিরোধী বিভিন্ন প্রচার চালানো,তাছাড়া তার নেতৃত্বে, কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার ও অভিযোগ রয়েছে। তাকে ২০ শে সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে। তারিকুল ইসলাম টিটু কে ২১শে সেপ্টেম্বর গভীর রাতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার কৃতদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর