1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া প্রজন্ম দলের বৃক্ষরোপণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নওগাঁয় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া প্রজন্ম দলের বৃক্ষরোপণ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:০২ পিএম
শেয়ার করুন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা শাখা।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩ জুন বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামের একটি মাদ্রাসা ও বিভিন্ন রাস্তার পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,বৃক্ষ মানুষের সবচেয়ে বড় বন্ধু। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাস করে।

তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের পরিবেশ ও সমাজ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক হোসেন, মোঃ রনি পারভেজ, রাতুল, শাকিল আহমেদ, বিদ্যুৎ হোসেন, আলী আকবর, চঞ্চল হোসেন, ডাব্লু হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ রাসু মোল্লা এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রতন প্রামানিক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

এই বিভাগের আরো খবর