1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

নওগাঁয় তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর ধামইরহাটে এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোঃ আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ৮ জুন সোমবার রাতে ধামুইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে টাংগাইল জেলার গোপালপুর এলাকা থেকে তাকে আটক করে। ৯ জুন মঙ্গলবার বিকেলে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়। আটককৃত আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর পরিবার থানায় অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার দ্রুত তদন্তের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এবং তার কাছে থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও কয়েকজন নারীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলিফ স্বীকার করেছে যে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করত এবং বিভিন্নভাবে হয়রানি ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করত।গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ,পর্নোগ্রাফি এবং অনলাইন হয়রানির মতো অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।#

এই বিভাগের আরো খবর