
নওগাঁর মহাদেবপুরে পুরাতন পুকুর সংস্কারের সময় কষ্টি
পাথর সাদৃশ রাধা গোবিন্দ মূর্তি উদ্ধার হয়েছে।খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেছে।১৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের জাদনের
মোড় এলাকায় ইটভাটা মালিক শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর খননের সময় খনন যন্ত্রের
সাথে মূর্তিটি উঠে আসে। রাধা গোবিন্দ এ মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি। এ সময় সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুসহ
স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, মূর্তিটি রং করা ছিল। রং করা এ মূর্তিটি কষ্টি পাথরের কিনা এনিয়ে স্থানীয় লোকজনের মধ্যে গুঞ্জন চলছে। কষ্টি পাথরের মুর্তি সাধারণত রং করা থাকে না। স্থানীয়দের মতে কেউ হয়তো ঝামেলা এড়াতে মূর্তিটি পুকুরে
ফেলে থাকতে পারে। মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক বলেন, মূর্তিটি কষ্টি পাথর কিনা তা পরীক্ষার পর জানা যাবে।
Leave a Reply