1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় সিআইডির তদন্তে গৃহবধু হত্যার রহস্য উদঘাটন - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

নওগাঁয় সিআইডির তদন্তে গৃহবধু হত্যার রহস্য উদঘাটন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূ নাজমা খাতুনের (২৪) মৃত্যু নিয়ে আত্মহত্যার প্রচার করা হলেও অবশেষে সিআইডির অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
সিআইডি’র একটি সুত্র জানায়, তদন্তে এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে এবং এ ঘটনায় ৯ জুন মঙ্গলবার নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নাজমার স্বামী ময়জুল ইসলাম (৩২) স্বেচ্ছায় এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাদেবপুর থানার পাতনা গ্রামে নিজ শ্বশুর বাড়িতে নাজমা খাতুনের মৃত্যু হয়। ঘটনার পর স্বামী ময়জুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ভিকটিমের স্বজনদের ফোন করে জানান, নাজমা ঘরের তিরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নাজমার ভাই মোঃ শাহিন বাদী হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানা পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে বাদী আদালতে নারাজি আবেদন করেন।পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডির নওগাঁ ইউনিটকে প্রদান করেন। সিআইডি সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন, আলামত বিশ্লেষণ এবং আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে তথাকথিত আত্মহত্যার ঘটনায় বেশ কিছু অসঙ্গতি ও সন্দেহজনক বিষয় খুঁজে পান। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনি ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করেন। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে সিআইডির আধুনিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ কৌশলের মুখে আসামী ময়জুল ইসলাম তার স্ত্রী নাজমা খাতুনকে হত্যা করার কথা স্বীকার করেন। এরপর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং নিজের অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করেন। সিআইডি’র পুলিশ সুপার সাবের রেজা আহমেদ বলেন, গোপন সোর্স ও স্থানীয় তথ্যের ভিত্তিতে তাদের কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত হত্যা, এজন্য আসামীকে রিমান্ডে এনে প্রমানসহ তার অসংলগ্ন কথাবার্তা ও জিজ্ঞাসাবাদে আসামী তার স্ত্রীকে হত্যার সত্যতা স্বীকার করে।

এই বিভাগের আরো খবর