1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ব্যাপক ক্ষতি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মিজানুর রহমান
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ৩:৪২ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১ নং  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন লেগে  ব্যাপক ক্ষতি হয়।

২৯ এপ্রিল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে।আগুনের লেলিহান শিখা ও ধুয়া দরজা ও জানালার ফাঁক দিয়ে বের হতে থাকলে পথচারী ও আশপাশের লোকজন দেখতে পায়।ঘটনাস্থল থেকে নগরকান্দা ফায়ার স্টেশনের নাম্বারে ফোন করে আগুন লাগার খবর জালালে নগরকান্দা ফায়ার সার্ভিস  কর্মীরা  মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং  আগুন নির্বাপন করেন। ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।আগুন লাগার কারণ জানতে চাইলে নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন এর কমান্ডার শরিফুল ইসলাম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আনুমানিক  আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। রুমের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার ছিল। গ্যাস সিলেন্ডার থেকে প্রচুর গ্যাস বের হতে দেখা যায়।

এছাড়া আগুনে পুড়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।আগুন লাগার সময় স্কুল বন্ধ ছিল ও গেটে তালা দিয়ে আটকানো ছিল।প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়া ছিল।

স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন বলেন স্কুল ছুটি দিয়ে বন্ধ করে বাসায় যাই কয়েক ঘন্টা পরই ফোনে জানতে পারি বিদ্যালয়ে আগুন লাগছে। খবর পেয়ে তাড়াতাড়ি বিদ্যালয় আসি তবে কিভাবে আগুন লাগল তা বলতে পারবো না।স্কুলের প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র আলমিরায় থাকায় আগুনে পোড়ার হাত থেকে রক্ষা পায়।

এই বিভাগের আরো খবর