1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নানান সংকটে জর্জরিত থেকেও বিসিএসে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ববি - আজকের কাগজ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নানান সংকটে জর্জরিত থেকেও বিসিএসে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ববি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৬:৪১ পিএম
শেয়ার করুন

ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, আবাসন ও পরিবহন সংকটসহ নানান সংকটে জর্জরিত থেকেও ৪৭তম বিসিএসে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫ জন সুপারিশপ্রাপ্ত নিয়ে প্রথম হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন ও বড় প্রতিষ্ঠানগুলোর পরেই শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

‎গত ২৮ জুন ২০২৬, ৪৭তম বিসিএসে মোট ১,৫২১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রয়েছেন ১৫ জন। তারা হলেন— মো. মনিরুজ্জামান হাসান (ফরেন অ্যাফেয়ার্স), নাহিদ হাসান (পুলিশ), শাওরাত জাহান সুমি (প্রশাসন), গোপাল দেবনাথ (পুলিশ), তানজিল আহাদ রঞ্জু (প্রশাসন), শফিকুল ইসলাম রাকিব (প্রশাসন), রুবেল হোসেন (শিক্ষা), সাহানা মুন্নী (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস), আব্দুল্লাহ আন নোমান (শিক্ষা), সৈকত খন্দকার (আনসার), সাজ্জাদ এইচ. ডালিম (শিক্ষা), রাশেদ ইসলাম (শিক্ষা), মো. সাজ্জাদ হোসাইন (শিক্ষা), আব্দুল্লাহ মারুফ (শিক্ষা)।

‎ববির এই সাফল্য নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত আমাদের শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে আবারও প্রমাণিত হয়েছে যে, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি, বরিশাল বিশ্ববিদ্যালয় শুধু দেশে নয়, সারা বিশ্বে শিক্ষা ও গবেষণায় একটি শক্ত অবস্থান তৈরি করবে।”

‎তিনি আরও বলেন, “আমাদের যে সংকটগুলো রয়েছে, সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি এবং শিক্ষার্থীদের আরও ভালোভাবে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতেই এসব সংকট কাটিয়ে উঠতে পারব।”

এই বিভাগের আরো খবর