1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিকারাগুয়ার প্রেসিডেন্টের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

নিকারাগুয়ার প্রেসিডেন্টের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ১১:৫১ এএম
শেয়ার করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় নিকারাগুয়ার প্রেডিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট উভয়েই বলেছেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা আমাদের দেশের জনগণ ও পরিবার এবং পুনর্মিলন ও জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তারা আরো বলেন, ‘আমরা এই নতুন মেয়াদে আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করি এবং আমরা নিশ্চিত যে, আপনি বাংলাদেশের জনগণের পরিবারের কল্যাণে নতুন সাফল্য অর্জন করবেন।’

উভয় নেতা আরো বলেন, ‘প্রশংসা ও শ্রদ্ধার সাথে আমরা আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আমাদের আগ্রহের পুনরাবৃত্তি করছি।’

এই বিভাগের আরো খবর