1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে: ডা. শফিক - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ লিও

নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে: ডা. শফিক

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১১:০৮ এএম
ফেনী যাওয়ার পথে ৬ই জুলাই সকালে কুমিল্লার বিশ্বরোড পদুয়ার বাজারে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা, সফিকুর রহমান। ছবি: আজকের কাগজ
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন-পুরাতন যেই হোক, সামনে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (৬ জুলাই) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফেনীতে রোকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারের পথসভায় অংশ নেন জামায়াতের এই শীর্ষ নেতা।
ডা. শফিকুর রহমান আরো বলেন,যারা শহীদের রক্তে বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।
তিনি বলেন,দেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট জনগণ প্রত্যক্ষ করছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব—নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে।
পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।  কুমিল্লা মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমির এডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন ও নাছির আহম্মেদ মোল্লা।

এই বিভাগের আরো খবর