1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিম্ন আয়ের নারীদের সেলাই মেশিন বিতরণ - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

নিম্ন আয়ের নারীদের সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:০৬ পিএম
শেয়ার করুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন ‘নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। ডিএনসিসি এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আজকে নয়জন (৯) নারীকে বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে গুলশান নগর ভবনে সম্মেলন কক্ষে নিম্ন আয়ের নারীদের মধ্যে ব্যবসা অনুদান এবং ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সরকার, এফসিডিও ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ১০০ জন নারীকে অফেরতযোগ্য ১০ হাজার টাকা করে ব্যবসা অনুদান ও প্রশিক্ষণ প্রদান এবং ৯ জন নারীকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ‘নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সততার সাথে পরিশ্রম করতে হবে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করি আজকে যারা এই সুযোগ পেয়েছেন এটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। সেলাই মেশিনগুলো অনেক মূলবান। ফ্রিতে পাওয়ার কারণে অবহেলা করবেন না। অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করবেন। মার্কেটের চাহিদা অনুযায়ী কাপড় সেলাই করবেন। ৯ জন মিলে একটি চমৎকার মার্কেট তৈরি করবেন। আমি চাই আপনাদের ৯জনের মাধ্যমে আরও অনেকের ভাগ্য পরিবর্তন করবেন।’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটওয়ারী, ডিএনসিসির প্রধান সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান প্রমুখ।

এই বিভাগের আরো খবর