1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সাত কলেজ, ঢাকা কলেজে মঙ্গলবার বিক্ষোভ মিছিল - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সাত কলেজ, ঢাকা কলেজে মঙ্গলবার বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৭:০২ এএম
শেয়ার করুন

গাজায় চলমান ইসরায়েলি হামলা, গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার (৭ এপ্রিল) শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ স্লোগানে এ কর্মসূচি শুরু করেন।

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের শিক্ষার্থীরাও । ঢাকা কলেজের শিক্ষার্থীরা আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় কলেজের মেইন গেট ও শহীদ মিনারে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন।

শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা

ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী রাইসুল বলেন, “মানুষের উপর এ ধরনের নিষ্ঠুরতা দেখে চুপ করে বসে থাকা যায় না। আমাদের বিবেক জাগ্রত হয়েছে, দূর থেকে যতটুকু করা যায়, আমরা করবো।”
ইডেন কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তামিসা তাসু বলেন, “একজন নারী হিসেবে অন্য নারীদের কান্না, সন্তান হারানোর বেদনা, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া—সবকিছুই আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমাদের প্রতিবাদ সেই মানবতার পক্ষেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, “সোশ্যাল মিডিয়ায় যখনই ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও দেখি, চোখে অশ্রু চলে আসে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা মানবতা ধ্বংসের চিত্র।”

বাঙলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অমি বলেন, “আমাদের নীরবতা যদি অন্যায়ের পক্ষে যায়, তবে তা অপরাধ। আজ সময় এসেছে প্রতিবাদ করে ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়ানোর।”

তিতুমীর কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ বলেন, “এটি কেবল রাজনৈতিক নয়, এটি একটি নৈতিক অবস্থান। আমরা এমন এক সময়ের সাক্ষী, যেখানে নিরবতা অপরাধ, প্রতিবাদই মুক্তির পথ।”

ঢাবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা একটি গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ

সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন। ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন

এই বিভাগের আরো খবর