
কুড়িগ্রামে ছোট ভাই সিফাত হোসেন (৬) কে উদ্ধারে রিয়া মনি (১০) পুকুরে ঝাপ দিয়ে শেষ রক্ষা হলো না দুই ভাইবোনের।
সোমবার (০২ সেপ্টেম্বর) বিকালে বাড়ির পাশে পুকুরে ডুবে সিফাত হোসেন ও রিয়া মনির মর্মান্তিক মৃত্যুর এ ঘটনাটি ঘটে।
তারা উভয়ে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের রবিউল ইসলামের সন্তান।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, ঘটনার দিন সিফাত বাড়ির সকলের অগোচরে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। বড় বোন রিয়া মনি দেখতে পেয়ে সিফাতকে উদ্ধারে পুকুরে ঝাপ দেয়। একপর্যায়ে উভয়ই পানিতে ডুবে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।