1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ পিএম
শেয়ার করুন

অমর একুশে বইমেলা আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ বুধবার সকালে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব সিদ্ধান্তের কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শনার্থীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন এবং রাত ৯টায় মেলার আলোকবাতি বন্ধ করে দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা সকাল ১১টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে রাতে একই সময়ে শেষ হবে।

কে এম খালিদ বলেন, এবার বইমেলায় দৃষ্টিনন্দন শিশু কর্নার স্থাপন করা হবে। তা ছাড়া বইমেলায় যাতে কেউ পাইরেটেড বই বিক্রি করতে না পারেন সে জন্য এসংক্রান্ত একটি টাস্কফোর্স সক্রিয় থাকবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে প্রকাশকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সে জন্য বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির সচিব (যুগ্ম সচিব) এ এইচ এম লোকমান, অমর একুশে বইমেলা-২০২২ পরিচালনা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, বইমেলা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *