1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন টালিউড তারকা জিৎ - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন টালিউড তারকা জিৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৮:৫৫ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে গতকাল সোমবার তাসের ঘরের মতো সরকারের পতন ঘটে। গতকালই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও।

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের টালিউড ইন্ডাস্ট্রির তারকারাও কথা বলছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন টালিউড তারকা জিৎ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের এই কঠিন সময় দেশটির মানুষের জন্য আমার প্রার্থনা। সামনে যেসব ঘটনা আসছে তা খুবই দুঃখজনক। এ ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া সত্যিই হৃদয়বিদারক।’

এ অভিনেতা আরও লিখেছেন, ‘আশা করি খুব শিগগিরই এই কঠিন সময় পেরিয়ে যাবে। প্রতিটি জীবনই মূল্যবান। এজন্য যেকোনো মূল্যে তা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।’

এই বিভাগের আরো খবর