
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৯০০ টাকা।
রোববার ২৫ অক্টোবর সকাল ৯ ঘটিকায় বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধীন মনিপুর, বিরামপুর ও তাজপুর বিওপির সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব ট্যাবলেট ও সিরাপ জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।