1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশেষ সিন্ডিকেটেও পাশ হয়নি জবির জকসু গঠনতন্ত্র - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

বিশেষ সিন্ডিকেটেও পাশ হয়নি জবির জকসু গঠনতন্ত্র

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ ১২:১২ পিএম
শেয়ার করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ’ (জকসু) এর নীতিমালায় শিক্ষার্থীদের মতামত না থাকায় বিশেষ সিন্ডিকেট আহ্বান করেও পাশ হয়নি গঠনতন্ত্র।
বুধবার (৭ মে) সকাল নয়টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
উপাচার্য বলেন, জকসু গঠনতন্ত্র নিয়ে কোনো অসন্তুষ্টি কিংবা অস্পষ্টতা না থাকে সে জন্য প্রস্তাবিত গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত সংযুক্ত করার পরামর্শ এসেছে সিন্ডিকেট সদস্যদের কর্তৃক। শিক্ষার্থীদের মতামত যুক্ত করার পরামর্শ আসায় কয়েক সপ্তাহ পিছিয়ে গেলো এটি।
উপাচার্য আরও বলেন, এ নিয়ে এখন একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এ কমিটি ও শিক্ষার্থীদের লিখিত মতামত নীতিমালাতে সংযুক্ত করে পরবর্তী সিন্ডিকেটে এটি পাশ হবে। এ পদ্ধতিতে গেলে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আমি মনে করি।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, প্রস্তাবিত নীতিমালাতে শিক্ষার্থীদের মতামত না থাকায় বিষয়টি নিয়ে পরবর্তীতে কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য সিন্ডিকেট সদস্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম আলম স্যারকে আহবায়ক করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে তাদের পর্যালোচনা লিখিত আকারে আগামী ১০ দিনের মধ্যে জমা দিবেন।
এই বিভাগের আরো খবর