1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এখনকার যুদ্ধটা অনেক বড়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৮:৩২ এএম
শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্যরা জানান, আজকের জরুরি সিন্ডিকেটে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো- আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে বৈধ শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

এই বিভাগের আরো খবর