1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেগমগঞ্জের ইউএনও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

বেগমগঞ্জের ইউএনও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন

গভীর রাতে প্রত্যান্ত অঞ্চলে গিয়ে শীতার্ত মানুষের মাঝে উষ্মতা ছড়ালেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: কায়েসুর রহমান।

গত দুই রাত তিনি উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ববাজারের জেলে পল্লী ও আমিন বাজারের বেদে পল্লীর বাসিন্ধাসহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমান উল্যা, আমান উল্যাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।গভীর রাতে এভাবে শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা। ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।আমান উল্যাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলাম জানান, গত বছর সাবেক ইউএনও আরিফুর রহমান যে ভাবে সাধারণ মানুষের মাঝে শীত বস্ত্র নিয়ে ছুটে গেছেন, বর্তমান ইউএনও কায়েসুর রহমান সাহেবও একই ভাবে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এটা প্রশংসা যোগ্য।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: কায়েসুর রহমান জানান, যখন খবর পাই জেলে পাড়া ও বেদে পল্লীর অসহায় মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে তখন দেরি না করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমার দায়ীত্ব। আমরা আরো মানুষের পাশে দাঁড়াতে চাই এবং প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *