1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবিতে গবেষণা কার্যক্রমে এআই টুলসের প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ক্যাশলেস ক্যাম্পাস দাবির প্রায় দেড় বছর: রুয়েটে পেমেন্ট অটোমেশন বাস্তবায়নে ধীরগতি নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

বেরোবিতে গবেষণা কার্যক্রমে এআই টুলসের প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৫৫ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসমূহের প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তির বদৌলতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আগামী দিনে প্রযুক্তির সাথে যারা মানিয়ে নিতে পারবেন, তারাই বিশ্বকে নেতৃত্ব দিবেন। তিনি বলেন, আমি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে সকল ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জানতে হবে এবং ডিজিটাল স্কিল বৃদ্ধি করতে হবে। দেশের উপকারে আসে এমন প্রযুক্তি ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।
কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *