1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বোন-ভগ্নিপতির চিকিৎসায় গিয়েছেন দিল্লি, আগুনে নিভল সোহাগের প্রাণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

বোন-ভগ্নিপতির চিকিৎসায় গিয়েছেন দিল্লি, আগুনে নিভল সোহাগের প্রাণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

কিডনি প্রতিস্থাপন করতে ভারতের রাজধানী দিল্লিতে ছোট বোন ও ভগ্নিপতি সঙ্গে গিয়েছেন নুরুল আমিন সোহাগ। উঠেছিলেন দিল্লির ‘ফ্লারিশ স্টে বিএনবি’ হোটেলে।
গত বুধবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে সেই হোটেলে। পুড়ে মারা যান অন্তত ২১ জন এবং এদের একজন ৩৮ বছরের সোহাগ। দগ্ধ হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি তার ছোট বোন রেহানা আক্তার মুন্নি ও ভগ্নিপতি মোশারফ হোসেন।
পরিবারটির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামে। আজ শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সোহাগের আরেক ভগ্নিপতি কবির আহমেদ বাচ্চু ও তালতো ভাই হুমায়ুন কবির পাটোয়ারী জানালেন, বোন ও ভগ্নিপতির চিকিৎসায় কয়েকদিন আগে তাদের সঙ্গে দিল্লি যান সোহাগ। আগুনের ঘটনায় তার মৃত্যু ও অন্য দুজনের আশঙ্কাজনক অবস্থার খবরে স্বজনরা ভেঙে পড়েছেন। দগ্ধ দুজন দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি বলে তারা জানতে পেরেছেন।
সোহাগের মরদেহ নিতে ও দগ্ধ দুজনকে দেখতে পরিবারের তিনজন গতরাতে দিল্লি গেছেন বলে জানালেন কবির ও হুমায়ুন।
বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে নিশ্চিত করা হয় সোহাগের মৃত্যুর খবর। আগুনের ঘটনায় বাংলাদেশি দুইটি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত বলেও জানানো হয়।
পোস্টের তথ্য, মালভিয়া নগরের ওই ভবনের নিচতলায় রেস্তোরা এবং ওপরের কয়েক তলায় ছিল হোটেল। বুধবার সকালে লাগা আগুনে নিহত হন ১২ বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জন। দগ্ধ ও আহত ২৮ জন।
সুত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কাজ চলছে। পাশাপাশি আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিতে ভারতীয় কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে রাখা হচ্ছে নিয়মিত যোগাযোগ।

এই বিভাগের আরো খবর