1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোটে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলেন-কাদের সিদ্দিকী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ভোটে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলেন-কাদের সিদ্দিকী

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

বাসাইল-সখীপুরের নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে শতভাগ উন্নয়ন সম্ভব।টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন- সংসদে যাতে জয় বাংলা বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায় এইজন্য আমি বড় ভাই লতিফ সিদ্দিকীকে (টাঙ্গাইল-৪) কালিহাতি থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক আর নাই থাকুক ভাবিনা।
‎আমি নির্বাচনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার জন্য কালিহাতীতে প্রচারে দলীয়ভাবে সাপোর্ট দিয়েছি।
‎সোমবার সন্ধ্যা ছয়টায় সখীপুর পৌর শহরে দ্বীপ কুড়ি কুশি কুটিরে আয়োজিত সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎টাঙ্গাইল-৮ (সখীপুর বাসাইল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান কাদের সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাত করা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন- মুক্তিযুদ্ধের তোমাদের সময় নেতৃবৃন্দরা যে অন্যায় করেছে তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যেভাবে মাফ করে পুরো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে মুক্তিযুদ্ধে তোমাদের ভূমিকার জন্য মাফ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষের লোক হতাম। কিন্তু আমি তো স্বাধীনতা বিরোধী পক্ষে থাকতে পারিনা। আমি মুক্তিযোদ্ধা দেশকে, স্বাধীন করেছি। আমি স্বাধীনতাকে বুকে নিয়ে কবরে যেতে চাই।
‎তিনি টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থন দিয়ে সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারনায় মাঠে থাকার ঘোষনা দেন।
‎সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ।এসময় আয়োজিত সমাবেশে সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর সভাপতি আঃ রহমান, সখীপুর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত খান টিপু।এসময় আরও উপস্থিত ছিলেন আবু জাহিদ রিপন,তুহিন সিদ্দিকী প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *