1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:

মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান এবং সঙ্গীয় এএসআই মোঃ রবিউল হোসেন ও এএসআই মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলো—

১. মোঃ নাঈম (২৮): পিতা- নান্নু মিয়া, গ্রাম- বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি)। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২. মোঃ রিপন সরদার (৪৫): পিতা- হাসেম সরদার, গ্রাম- আদুরভিটি (ফকির বাড়ী)। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৩. মোঃ ইব্রাহিম খলিল (৪২): পিতা- মোঃ মুছা কলিমুল্লাহ, গ্রাম- আদুরভিটি (মিজি বাড়ী)। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৪. মোঃ দুলাল হোসেন (৩২): পিতা- মোঃ মনির হোসেন ঢালী, গ্রাম- আদুরভিটি। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​আটককৃত চারজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর